রচনা প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন যারা

১৯ জানুয়ারি, ২০২০ ১৪:৫৩  
‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২০ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে প্রথম স্থান লাভ করেছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এস এ মালিহা আনসারি এবং খ গ্রুপ থেকে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র জাওয়াদ বিন হাফিজ প্রথম হয়েছেন। প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আদৃতা আফরিন দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন শহীদ মোঃ সালাহউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সল আল আহাদ। এছাড়াও খ গ্রুপে দারুন্নাজাত সিদ্দিকীয় কামিল মাদরাসার প্রথমবর্ষের ছাত্র মুহাম্মদ যুবাইরুল হক দ্বিতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ সাদমিন তাহমিদ খান। শনিবার (১৮ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।